আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সংলাপ শুরু হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে নির্বাচন কমিশন ভবনে এ সংলাপ শুরু হয়।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অবসর) শাহাদৎ হোসেন চৌধুরী ছাড়াও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন। 

সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচনের বিভিন্ন বিষয়ে তাদের মতামত দেবেন। এরপর পর্যায়ক্রমে সাংবাদিক, নির্বাচন বিষয়ে অভিজ্ঞ বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করবে ইসি।

এমএনজে