সিলেট জেলা ছাত্রদলের প্রাক্তন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত নেতার নাম লিটন আহমদ বলে জানা যায়।

শনিবার দুপুর ২টায় নগরীর আল মারজান হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

সিলেট কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, লিটনের বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় নাশকতা ও ভাঙচুরের একাধিক মামলার রয়েছে।

এসএইচ