ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের মেয়াদউত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতা-কর্মীরা।
শুক্রবার বিকাল ৫ টায় একটি মিছিল ফুলবাড়ীয়ার বঙ্গবন্ধু চত্ত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্ত্বরে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৪ বছর একটি কমিটি কখনো চলতে পারে না। অনতিবিলম্বে এই মেয়াদউত্তীর্ণ কমিটি বাতিল না করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও বিভিন্ন ছাত্রলীগের নেতা-কর্মীরা বলেন, ২০০৪ সালের মার্চে গঠিত উপজেলা কমিটিতে হরুণ অর রশিদ সভাপতি ও ওয়াসেক বিল্লাহ শামীম সাধারণ সম্পাদক হন। অবৈধভাবে এই কমিটি পরিচালিত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
ইআর





