ভোলায় পৃথক অভিযানে ইয়াবাসহ ২মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
সোমবার রাত সাড়ে ১২টা ও সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের হাকিমুদ্দিন এলাকার আবদুল বারেকের ছেলে সোহেল (২৮) ও শহরের অফিসার পাড়া এলাকার বাসিন্দা কাদের (৩০)।
ভোলার গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ডিবির অফিসার ইন চার্জ (ওসি) হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাস ফিল্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা সোহেলকে আটক করা হয়।
অন্যদিকে, রাত সাড়ে ৮টার দিকে শহরের সদর রোড এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা কাদেরকে আটক করে ডিবি পুলিশের একটি দল।
ভোলা ডিবি পুলিশের ওসি হারুন অর রশিদ জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন থেকে মাদক বিক্রির সঙ্গে জড়িত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোহেলকে বোরহানউদ্দিন থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ভোলা ও বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





