সিলেটের কানাইঘাটে পিকআপ ভ্যান ও একটি হিউম্যান হলারে (লেগুনা) অগ্নিসংযোগ করেছে অবরোধ সমর্থনকারীরা। এ ঘটনায় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার কুওয়েরমাটি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাদের নাম-পরিচয় জানাতে অপরাগতা জানায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে শিবিরকর্মীরা একটি পিকআপ ভ্যান এবং একটি লেগুনায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।এ খবর পেয়ে আশপাশের লোকজন আগুন নেভায়। তবে কোনো আহত হওয়ার ঘটনা ঘটেনি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী জানান, অবরোধের সর্মথনে জামায়াত-শিবির এ ধরনের কর্মকাণ্ড করছে। এতে ঘটনাস্থল থেকে দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
এবি





