জেলার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ দেশী-বিদেশী অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের আবু তাহেরের বাড়ি থেকে একটি কাটা রাইফেল, তিনটি একনলা বন্দুক, একটি এলজি, দুটি চাপাতি, একটি ছেনি, দুই রাউন্ড এলজির কার্তুজ ও ৩০টি পেট্রোলবোমাসহ তিনটি ককটেল উদ্ধার করা হয়।

আটকরা হলেন— উপজেলার আলকরা গ্রামের আবু তাহেরের স্ত্রী মানিক ধন (৪২), তার ছেলে আব্দুল লতিফ (১৮) ও একই বাড়ির ওমর আলীর ছেলে ফারুক (৩২)।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত মানিক ধন, তার ছেলে আব্দুল লতিফ ও ফারুকের বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

আদালতের মাধ্যমে বুধবার বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হবে বলে তিনি জানান।

জেআই