জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে দেয়া মৃত্যুদন্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জামায়াতে ইসলামী।

সোমবার বেলা ১১টায় এ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, মহানগরী মজলিশে শুরা সদস্য জিয়াউল হাসান, হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত আমী আঃ বারি আকন্দ, ধানমন্ডি থানা সেক্রেটারী মোহাম্মদ আলী, শিবির নেতা সোহেল মাহমুদ, আবদুল্লাহ আল মামুন, সাকিবুল হাসান, মশিউর রহমান প্রমূখ।

এমকে