কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুনে পাঁচ শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো: সামছু-দৌজা নয়ন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৩টার দিকে উপজেলার নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুন লাগে।
টেকনাফ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আজ (১৪ জানুয়ারি) বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরই মধ্যে ক্যাম্পটির ‘পাঁচ শতাধিক’ ঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এমবি





