গতকাল দুপুরে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় চকগোবিন্দপুর গ্রাম আলমগীর হোসেন মৃত নছিম উদ্দিনের ছেলে (৩৫) নামে এক যুবকের গলায় রশি পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, আলমগীর হোসেন রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের যে কোন সময় তিনি নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় আলমগীর হোসেনের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে সাদুল্যাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।
এআই





