চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় দলমত নির্বিশেষ দেশের ১০১ জন সাধারণ নাগরিকের নিহতের দায়ভার প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমদকে নিতে হবে বলে গনমাধ্যমে বিবৃতি দিয়েছে ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিল।

শুক্রবার বিকেলে গনমাধ্যমে বিবৃতিটি পাঠায় সুপ্রিমকোর্টের আইনজীবীদের এই সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ইউপি নির্বাচনে সহিংসতায় শুধু ১০১ জন নিহতই হয়নি। হাজার হাজার মানুষ গুরুতর আহত ও পঙ্গুত্ব বরণ করে, অসুস্থ্যতার সঙ্গে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। ক্ষতিগ্রস্থ হয়েছে সাধারণ নাগরিকসহ বিপুল পরিমান সম্পদ ও কোটি কোটি টাকা।

এই সংগঠনের আরো দাবী নির্বাচনী সহিংসতায় অগ্নিসংযোগ করা হয়েছে হাজার হাজার দোকানপাট ও ব্যাবসা প্রতিষ্ঠানে। এতে করে কোটি কোটি টাকার ক্ষতিও হয়েছে দেশের সাধারন নাগরিকদের।

এসকল দায় দায়িত্ব নিয়ে কোন বিবেকে প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমেদ তার দায়িত্ব পালন করছেন? এমন প্রশ্নও রেখেছেন সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এ সংগঠনটি। ক্ষতিগ্রস্থ সকল পরিবারে ক্ষতিপুরণ দেয়ার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমদকে পদত্যাগের দাবীও জানিয়েছেন ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিল।

সংগঠনের পক্ষে পাঠানো বিবৃতি প্রদানকারীরা হলেন, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, এস এম জুলফিকার আলী জুনু, শফিউল্লাহ, মহিবউল্লাহ মারুফ, মোসলেম উদ্দীন, চেমন আক্তার, সুলতান মাহমুদ, তাহেরুল ইসলাম,মশিউর রহমান, সাবিনা ইয়াসমিন, হাদিউল ইসলাম মল্লিক, রাশিদা আলিম ঐশী, কবির হোসেন, আশিকুর রহমান, আকবর হোসেন, এমদাদুল হক, আরিফুল ইসলাম, নাসিমুল হাসান, নাজমুল হাসান, শেখ আব্দুস সালাম,হোসাইন আহমেদ আশিক, আবদুস সামাদ আজাদ, সামসুল ইসলাম মুকুল, নিজাম উদ্দিন, মজুমদার, আবদুল হান্নান খন্দকার, শিকদার জাহিদ, মোতাহার হোসেন, শওকত উল্লাহ খান, শেখ আব্দুস সালাম, ওয়ালিউল ইসলাম,শফিকুল ইসলাম ও আসাদুজ্জামান।

এছাড়াও হেমায়েত বাদশা, ইকবাল হোসাইন শেখ, আব্দুল্লাহ-আল মামুন, হাবিবুর রহমান, ফারজানা সুলতানা সাথী, নাসরিন হেনা, শান্তা খন্দকার, উম্মে শাহিদা, মো. আব্দুল হালিম, মো. তানজীদ সিরাজী, মোজাম্মেল হক হিমু,সাইফুজ্জামান তুহিন, জাকারিয়া স্বপন, কবির হোসাইন, ফেরদৌস, মোজাম্মেল হক হিমু, সাইফুজ্জামান তুহিন, জাকারিয়া স্বপন, কবির হোসাইন, ফেরদৌস মোল্লা, আসলাম হোসেন, আব্দুল্লাহ-আল-মামুন, বুলবুল আবু সাঈদ শামীম,মাহবুবুর রহমান রুপম, নাসরীন ফেরদৌস, নাজনীন, মোঃ উজ্জল, সাব্বির হোসেন, রাশেদুল হাসান, রায়হান আলম, প্রসেনজিৎ সরকার, রবিউন-নাহার, মোছা. হোসনে আরা, মোঃ আরিফ হোসেন, মাহফুজুর রহমান, আব্দুলআওয়াল, নুরুদ্দীন জামিল, রাকিবুল হাসান, তানজীদ সিরাজ, মন্টু আলম, মোঃ ইকরাম হোসেন, মনির হোসাইন, দেলোয়ার হোসাইন, মনির উদ্দীন, মাহবুব আলম, আখতারুল হোসাইন, রোকন উদ্দীন, শহিদুল ইসলাম, ইমন,ইসমাইল হোসেন, ফজলুর রহমান, কাজী তন্ময়, রেশমা, আ. মতিন, মমিন মিয়া, আমিনুল ইসলাম, রেজাউল করিম, ফুয়াদ, বোরহান মিয়া, জাকারিয়া, মুনির উদ্দীন, মো: জাকিরসহ ১৫১ জন আইনজীবী।

এমবি