নির্মম। নিষ্ঠুর। ভয়াবহ যানজট। কেউই রেহায় পায় না তার কড়াল গ্রাস থেকে। অত্যন্ত বেদনাদায়ক ও স্পর্শকাতর ঘটনাটি ঘটে গেল রাজধানীর প্রাণকেন্দ্র বায়তুল মোকারম জাতীয় মসজিদের সামনে। সে এক করুণ কাহিনী।
প্রসূতি মায়ের চিৎকার ও কান্নায় আশপাশের লোকজন ছুটে আসেন। তখনও কেউ জানতো না কী ঘটতে যাচ্ছে ওই গরীব ও দিনমজুর নারীর ভাগ্যে। প্রসব বেদনায় ছটফট করছিলেন ওই নারী।
প্রসব বেদনায় ছটফট করতে থাকা নারীর গগণবিদারী চিৎকারে ব্যস্ত রাস্তায় চলাচলকারী শত শত মানুষ হয়ে পড়ে কীংকর্তব্যবিমূঢ়। কেউই যেন বুঝে উঠতে পারছিল না এই মুহুর্তে কী করণীয়।
এমনই সময় সেখানে ছুটে আসেন অপর দুই নারী। কিন্তু কী করার আছে তাদের? ঢাকা শহরের নিষ্ঠুর যানজট তো আর শুনতে পায় না ওই মায়ের আর্তচিৎকার।
অবশেষে রাস্তাতেই সন্তান প্রসব করলেন ওই নারী। হাজারো মানুষের চোখের সামনেই জন্ম দিলেন এক ফুটফুটে পুত্র সন্তান।
আজ (রোববার) বেলা সোয়া দুইটার দিকে ঘটে এই ঘটনা। জানা গেছে ফকিরাপুলের ওই নারী হঠাৎ প্রসব বেদনা ওঠায় একাই রিকসাযোগে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা করেন। বায়তুল মোকাররমের উত্তরগেটের সামনে এসে রিকসাটি দীর্ঘ যানজটে পড়ে।
এ সময় রিকসাতেই সে একটি পুত্র সন্তান প্রসব করে। তার চিৎকারে পথচারীদের মধ্যে হতে দুই নারী ছুটে আসেন। তারা রিকসাচালকের গামছা দিয়ে নবজাতককে মায়ের কোলে তুলে দেন।
যানজটের নগরী ঢাকা শহরে এমন নিষ্ঠুরতার মুখোমুখি হতে হবে আর কত মানুষকে। যানজটের করাল গ্রাস থেকে কী কোনদিনই মুক্তি মিলবে না নগরীর বাসিন্দাদের-সে প্রশ্নই যেন বার বার ফিরে আসছে।
[b]ঢাকা,এএম, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]
জাতীয়
যানজটের নগরী ঢাকা: রাস্তাতেই সন্তান প্রসব
নির্মম। নিষ্ঠুর। ভয়াবহ যানজট। কেউই রেহায় পায় না তার কড়াল গ্রাস থেকে। অত্যন্ত বেদনাদায়ক ও স্পর্শকাতর ঘটনাটি ঘটে গেল রাজধানীর প্রাণকেন্দ্র বায়তুল মোকারম জাতীয় মসজিদের সামনে। সে এক করুণ কাহিনী।





