বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় আতিউর রহমানের পদত্যাগে কোনো সমাধান আসবে না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
সারাদেশে শিশু হত্যা-নির্যাতন রোধে খেলাঘর ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, এর আগে চার হাজার কোটি টাকা আত্মসাৎসহ একটি ব্যাংকের দেউলিয়া হওয়ার ঘটনায় কাউকে এখনো শাস্তি দেয়া হয়নি।
এছাড়া এ ঘটনায় ড. আতিউর রহমানের মতো সৎ ও বিনয়ী মানুষের পদত্যাগে কোনো সমাধান আসবে না বলেও উল্লেখ করেন তিনি।
মানববন্ধনে খেলাঘর ঢাকা মহানগরের বিভিন্ন শাখার কর্মীরা অংশ নেন।
এআইজে





