সিরাজগঞ্জ সদর উপজেলায় আবুল কাশেম ওরফে তারা (৪২) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার বহুলী ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত মজদার হোসেনের ছেলে।
রাজাপুর গ্রামের বাসিন্দা মাসুদ জানান, কাশেমের পরিবারের লোকজন মঙ্গলবার দুপুরে দাওয়াত খেতে আত্মীয় বাড়ি যান। গরু ছাগল দেখাশোনার জন্য আবুল কাশেম বাড়িতেই থেকে যান। রাতে তার পরিবারের লোকজন বাড়ি ফিরে দেখেন ঘরের ভিতর কাশেমের মৃতদেহ পড়ে রয়েছে। তিনি আরও বলেন, লাশের পুরা শরীরে কালো কালো দাগ রয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান, স্থানীয়রা থানায় খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে কোনো কিছুই ধারণা করা যাচ্ছে না। এট হত্যা না আত্মহত্যা ময়না তদন্ত রিপোট পেলে জানা যাবে। এঘটনায় ইউডি (অপমৃত্যূর) মামলা হয়েছে।
এম এ





