মানিকগঞ্জে ট্রাকের চাপায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় বিক্ষুদ্ধ জনগন ট্রাকে আগুন ধরিয়ে দিলে ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে হেমায়েতপুর-বালিরটেক সড়কের গাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাথর বোঝাই একটি ট্রাক ড্রাইভেশনের ঢাল উঠতে গিয়ে হঠাৎপিছনের দিকে চলে যায়। এ সময় ট্রাকের পিছনে  থাকা মটর সাইকেলের আরোহী দুই শিশুট্রাকের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই মারা যায়।

প্রত্যক্ষদর্শী ছানোর হোসেন জানান, তাজুল ইসলাম তার স্ত্রী রংমালা,ছেলে এবং মেয়ের ঘরের নাতনীকে নিয়ে নিজ বাড়ী চারিগ্রামে যাচ্ছিল। গাড়াদিয়া ভাংগা ব্রিজের ঢাল উঠতে গিয়ে ট্রাক এসে চাপা দিলে দূর্ঘটনা ঘটে। এতে তাজুল ইসলামে মেয়ের ঘরের নাতনী তিশা ও ছেলে আলফি ঘটনাস্থলে প্রাণ হারায়। এ ঘটনায় বিক্ষুদ্ধ স্থানীয় লোকজন ঘাতক ট্রাকে আগুন দেয়। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস আগুননিয়ন্ত্রনে আনে।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ