লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি, কমলনগর, রামগঞ্জ উপজেলা ও চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া সকালে নাশকতার আশঙ্কায় জেলগেট থেকে পুনরায় কমলনগর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ নিয়ে গত চার দিনে পুলিশ ২১২ জনকে গ্রেফতার করেছে।

লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে। জেলার বিভিন্ন স্থান থেকে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে গত চার দিনে ২১২ জনকে গ্রেফতার করা হলো।

এদের মধ্যে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ডাকাতি মামলার আসামি রয়েছে। ইতিমধ্যে পুলিশের তালিকাভুক্ত বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য। পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেএইচ