[b]ঢাকা:[/b] বহুল বিতর্কিত দশম জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথ গ্রহণ আজ রোববার। বিরোধী জোটের নির্বাচন বর্জনে ফাঁকা মাঠে গোল দেওয়া এই সংসদের বৈধতা নিয়ে বিশ্বব্যাপী চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
নবম সংসদ বহাল থাকতেই দশম সংসদের মন্ত্রিসভার শপথ নিয়েও দেশজুড়ে চলছে নানা বিতর্ক। সেই বিতর্কের কাটাঘায়ে নুনের ছিটা দিলো আন্তর্জাতিক গণমাধ্যমের ভবিষ্যদ্বাণী।
যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের গণমাধ্যমগুলো আশঙ্কা প্রকাশ করে বলেছে, একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকার শুরুতেই আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে। মার্কিন সিনেটের প্রস্তাবে সরাসরি দৃশ্যমান সংলাপের কথা বলা হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন, আগামী বাজেটের আগেই সরকারকে বিরোধী ১৮ দলীয় জোটের সঙ্গে একটি সমঝোতায় আসতে হবে।
বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন এবং গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর এবং সিনেটের ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনডজ। চিঠিতে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার।
দু’দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ৬০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। চলমান রাজনৈতিক অস্থিরতা অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলছে এবং তা বিদেশি বিনিয়োগকারীদের আস্থাকে আরো দুর্বল করে দেবে।
অন্যদিকে ব্রিটেনের একটি প্রভাবশালী পত্রিকা তাদের প্রতিবেদনে বলেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আংশিক ব্রিটিশ অর্থনৈতিক সহায়তা হারাতে পারে। জাতীয় সংসদের কার্যকারিতা এবং স্বচ্ছতার উন্নয়নে ব্রিটেন দু’টি প্রকল্পে বছরে ৫ কোটি পাউন্ডের বেশি অর্থ সহায়তা দেয়। এবার এই সহায়তা কমানো হবে। আর অন্যান্য ক্ষেত্রেও আর্থিক সহায়তা কমানো হবে।
রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে ৫ জানুয়ারির একতরফা নির্বাচনকে যুক্তরাজ্য ভালভাবে নেয়নি।
অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ জানান, মার্কিন সিনেট কমিটির প্রস্তাব পাস এবং চিঠি পাঠানো গুরুত্ব বহন করে। তারা বাংলাদেশের নির্বাচনকে গ্রহণ করেনি। তাই তারা আরেকটি নির্বাচন চায়, যা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে।
নতুন সরকার সংলাপের মাধ্যমে সেটা কত দ্রুত করতে পারে তা তারা দেখবেন। তিনি মনে করেন, আগামী বাজেটের আগেই তা না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে সরকারের ওপর।
তিনি বলেন, এই পরিস্থিতিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ফিরে পাবে বলে মনে হয় না। আর তা হলে ইউরোপীয় ইউনিয়নও জিএসপি সুবিধা বাতিল করতে পারে।
ড. ইমতিয়াজ বলেন, আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন বাজেটের আগেই তাদের প্রতিক্রিয়া দেখাবে যা নতুন সরকারকে বিরাট চাপে ফেলবে। সূত্র: ডিডব্লিউ
আন্তর্জাতিক চাপ ও আর্থিক সঙ্কটে পড়বে বাংলাদেশ
যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের গণমাধ্যমগুলো আশঙ্কা প্রকাশ করে বলেছে, একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকার শুরুতেই আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে। মার্কিন সিনেটের প্রস্তাবে সরাসরি দৃশ্যমান সংলাপের কথা বলা হয়েছে।
সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী জাতীয় সংসদ অধিবেশনেই আইন পাশ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়ন না করলে এক দফার আন্দোলন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারকে আর কালক্ষেপণ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ে তাঁরা অনড়। প্রয়োজনে আন্দোলনকে এক দফায় রূপ দেওয়ার জন্যও নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তিন ভুয়া ভোটার আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জামায়াত আমির মাদরাসাকে যারা অবজ্ঞা করবেন, দুনিয়াতেও তারা অসম্মানিত হবেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মাদ্রাসা নিয়ে হাজার অবহেলা, অবজ্ঞা ও ষড়যন্ত্র চলছে। সরকারি আলিয়া মাদ্রাসাগুলো এখন ভূতুড়ে মরুভূমিতে পরিণত হয়েছে। এমপিওভুক্ত যেসব মাদ্রাসা আছে, সেগুলোর অবস্থাও ভালো না। সিলেবাসকে সংকুচিত করা হয়েছে। এখন আবার কায়দা করে মাদ্রাসাকে স্কুল বানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নাহিদ ইসলাম আসামের মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই লড়াই
ভারতের রাজ্য আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই ‘অস্তিত্ব ও সার্বভৌমত্বের’ লড়াই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সম্প্রতি আসামে সহস্রাধিক বাড়িঘর ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সেখানে বাংলাভাষী মুসলমানদের ‘রাষ্ট্রহীন’ করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এই সংকট নিরসনে বাংলাদেশ সরকারকে কেবল চিঠি আদান-প্রদান না করে আন্তর্জাতিক মঞ্চে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
















