কুমিল্লা: কুমিল্লায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের ৪৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে, গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ২৫ এবং জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মী রয়েছে। তাদের নামে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানা যায়।
তবে আটককৃতদের নাম এখনো জানা যায়নি
শ্রেণীহীন
কুমিল্লায় ১৮-দলের ৪৩ নেতাকর্মী আটক
কুমিল্লায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের ৪৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।





