[b]কুমিল্লা: [/b]মহানগরীতে এক স্কুল ছাত্র নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছে।
মঙ্গলবার দুপুর দুইটায় নগরীর নূপুরপুর এলাকায় ঘন্টাব্যাপী এ সংঘর্ষ হয়।
এলাকাবাসী জানায় নির্বাচনের দিন বিকাল ৩টায় মোবাইল ছিনতাইয়ের ঘটনায় হাউজিং স্কুলের ছাত্র ইমতিয়াজ নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এ সংর্ঘষ বাঁধে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রায় শতাধিক রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছন।
কুমিল্লার কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।