জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সতর্ক করে বলেন, আপনারা (র্যাব) সাবধান হোন। আইনের প্রতি শ্রদ্ধা ও সহনশীল হোন।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ সকালে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশে পুলিশের দায়বদ্ধতা শক্তিশালীকরণ : চ্যালেঞ্জ এবং কৌশল’ শীর্ষক যৌথভাবে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন এবং ভারতের কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ।
এসময় সেমিনারে সুশীল সমাজের প্রতিনিধি, পুলিশ ও মানবাধিকার কর্মীরা উপস্থিত থাকলেও র্যাবের পক্ষ থেকে কেউ অংশ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।
র্যাবকে উদ্দেশ্য করে তিনি বলেন, উপরের নির্দেশে করেছি, খুনিরা পালিয়ে গেছে, অমুককে ধরা যাবে না, তমুককে জিজ্ঞাসাবাদ করা যাবে না- এসব কথা বলে পার পাওয়া যাবে না। নারায়ণগঞ্জের সাতজনকে অপহরন ও হত্যার ঘটনার কথা উল্লেখ করে মিজানুর রহমান বলেন, উপরের নির্দেশে মূল অভিযুক্ত বা আসামিকে বাদ দিয়ে অন্যদের গ্রেপ্তার করাও আইনের লঙ্ঘন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাষ্ট) এর পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, ভারতের কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের পরিচালক মায়া দারোয়ালা, মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
এবার র্যাবকে সতর্ক করলেন ড. মিজান
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সতর্ক করে বলেন, আপনারা (র্যাব) সাবধান হোন। আইনের প্রতি শ্রদ্ধা ও সহনশীল হোন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ সকালে





