গাইাবান্ধা জেলার সাঘাটা উপজেলায় বিয়ের দাবিতে এক প্রেমিকের বাড়ীতে প্রেমিকা অনশন করায় এসএসসি পরিক্ষার্থী সেমি আক্তার (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার মুক্তিনগর ইউনিয়নের ধনারুহা গ্রামের ভ্যান চালক সেলিম মিয়ার মেয়ে সেমি আক্তার দীর্ঘদিন ধরে একই গ্রামের সাবেক পুলিশ কনস্টেবল মৃত জাহেদুল ইসলাম (দুদু) এর কলেজ পড়ুয়া ছেলে জাহাঙ্গীর আলম (২৮) সঙ্গে প্রেমের সর্ম্পক চলছিল। প্রেমিক জাহাঙ্গীর বিয়েতে অস্বীকৃতি জানালে সেমি আক্তার ক্ষিপ্ত হয়ে বিয়ের দাবিতে জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে ওঠে।
গত তিনদিন ধরে খাওয়া-দাওয়া না করায় শনিবার অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে সে। এ ব্যাপারে মেয়ের বাবা সেলিম সাঘাটা থানায় গেলে পুলিশ মামলা না নিয়ে উল্টো একটি চাঁদাবাজী মামলা দিয়ে রোববার সন্ধ্যায় সেমিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করছে। ঐ মামলায় এক ইউপি সদস্যকেও জড়িত করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাড়ীতে জোরপূর্বক উঠায় একটি মামলা দায়ের হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
[b]গাইবান্ধা, এসআইআর, ৭ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)//এনএস[/b]