লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বুধবার ভোরে বিএসএফের ছোঁড়া রাবার বুলেটের আঘাতে মো. চান্দু মিয়া (২২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহতাবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবক বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বদিরুদ্দিনের ছেলে।
লালমনিরহাট ১৫ বিজিবি বুড়িমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল হামিদ টাইম নিউজকে বলেন, বুড়িমারী সীমান্তের ৮৪৩ মেইন পিলারের ১-এফ সাব-পিলারের নিকট বাংলাদেশি যুবককে অবৈধভাবে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ সদস্যরা।
এ সময় ভারতের চ্যাংড়াবান্দা ১০৪ বিএসএফের টহলরত দল তাকে ধাওয়া করে এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তার শরীরে ৪/৫টি স্প্রিল্টার বিদ্ধ হয়।
লালমনিরহাট,১২ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
শ্রেণীহীন
বিএসএফের রাবার বুলেটে আহত বাংলাদেশি যুবক
লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বুধবার ভোরে বিএসএফের ছোঁড়া রাবার বুলেটের আঘাতে মো. চান্দু মিয়া (২২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহতাবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে





