ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে চলছে কোরআন-হাদিসের আলোকে আম বয়ান। বাদ ফজর পাকিস্তানের মাওলানা হাজী আব্দুল ওয়াহাবের বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়। এ বয়ান বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা দেলোয়ার হোসাইন।
দ্বিতীয় দিনেও ইজতেমাস্থলে মুসল্লিরা আসছেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। আগামীকাল রোববার আখেরি মোনাজাতে মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
বাদ আসর বিশ্ব ইজতেমার যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর বয়ান মঞ্চের পাশে বসে যৌতুকবিহীন বিয়ের আসর। এখানে কনের উপস্থিত থাকার প্রয়োজন হয় না। কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে ওই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ’ তোলা রূপা বা উহার সমমূল্য অর্থ। বিয়ের পর নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করে মোনাজাত হয় এবং মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খেজুর বিতরণ করা হয়।
ইজতেমার প্রথম পর্বে ১০৮টি যৌতুকবিহীন বিয়ে হয়েছিল।
[b]ঢাকা, ১লা ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি) // জেআই[/b]
তুরাগ তীরে লাখো মুসল্লি, বিকেলে যৌতুকবিহীন বিয়ে
ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে চলছে কোরআন-হাদিসের আলোকে আম বয়ান। বাদ ফজর পাকিস্তানের মাওলানা হাজী আব্দুল ওয়াহাবের বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়। এ বয়ান বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা দেলোয়ার হোসাইন।
বিয়ের এক দিন আগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালন্দর এলাকায় সামিউল ইসলাম সুমিত (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিয়ের ঠিক আগমুহূর্তে তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ববি হাজ্জাজ নেতারা মেয়েদের বিয়ের বয়স কমানোর তদবির করছেন
দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতারা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর জন্য তদবির করছেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রযুক্তিনির্ভর আধুনিক যুগে এ ধরনের আলোচনা ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রেমের টানে চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
মোবাইল অ্যাপে পরিচয়, এরপর প্রায় এক বছরের যোগাযোগ ও প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে রংপুরে এসে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এক চীনা তরুণ।
বাল্যবিবাহ ঠেকাতে বিয়ে নিবন্ধনে নতুন ডিজিটাল ব্যবস্থা
বাল্যবিবাহ, গোপন বহুবিবাহ, ভুয়া তালাক ও জাল বিবাহ সনদ প্রতিরোধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন ডাটাবেজের সঙ্গে যুক্ত করে ডিজিটাল বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
















