কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকায় গৌরীপুর-হোমনা সড়কে মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রোববার রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের মনু সরকারের পুত্র মিশন সরকার (২৪) ও একই গ্রামের কাশেম মাস্টারের পুত্র রিপন আহমেদ (৩০)।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান,উপজেলার জিয়ারকান্দি এলাকায় গৌরীপুরগামী মোটরসাইকেল ও বিপরীতগামী নছিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী দুই জন নিহত হয়।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
[b]কুমিল্লা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকায় গৌরীপুর-হোমনা সড়কে মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রোববার রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে





