[b]রাজশাহী:[/b] আগামী শনিবার ও রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে মহানগর ও জেলা বিএনপি। মহানগরী ও জেলার নয়টি উপজেলায় এ হরতাল ডেকেছে তারা।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় এ হরতালের ঘোষণা দেয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনির।
আগামী রোববার অনুষ্ঠীয় দশম জাতীয় সংসদ নির্বাচন স্থগিত,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি,নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও রাজশাহী বিএনপি ও ১৮ দলের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতালের ডাক দেয়া হয়।