সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের পর প্রতারক প্রেমিকের সঙ্গেই বিয়ের ব্যবস্থা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এ ঘটনা ঘেটে।
জানা গেছে,উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের মাইজগ্রাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল আলী হোসেন নামে এক যুবক। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার জলডোপ গ্রামের লিয়াকত আলীর ছেলে আলী হোসেন বোনের বাড়ির সুবাদে প্রায়ই বড়লেখায় আসা যাওয়া করত।
মঙ্গলবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আলী হোসেন তার দুই সহযোগীকে নিয়ে ছাত্রীটিকে অপহরণ করে। পরে মাইজগ্রাম এলাকার এক বাড়িতে রেখে তার সহযোগীসহ ধর্ষণ করে। বুধবার রাতে অজ্ঞান অবস্থায় ছাত্রীটিকে তার বাড়ির কাছে ফেলে রেখে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বড়লেখা হাসপাতালে ভর্তি করে ও পুলিশে খবর দেয়।
বড়লেখা থানা পুলিশ মেয়ের বাবার মৌখিক অভিযোগে আলী হোসেনকে আটক করে। পরে ছাত্রীটির ভবিষ্যত চিন্তা করে শক্ত কাবিননামার মাধ্যমে ধর্ষকের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে এলাকাবাসী।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]