[b]টঙ্গী:[/b] তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্যায়ের প্রস্তুতি শেষ পর্যয়ে। আগামী ২৪ জানুয়ারি মঙ্গলবার ইজতেমা শুরু হচ্ছে।
আয়োজক কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন জানিয়েছেন,ইজতেমা শুরু হওয়ার দুই দিন আগে প্রস্তুতি কাজ শেষ হওয়ার টার্গেট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যেই ৮০-৮৫ ভাগ কাজ শেষ হয়েছে। যা বাকি আছে তা নির্ধারিত সময়ে শেষ হবে বলে আশা করিছি। বিভিন্ন জেলার জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে।
শুরুর দিন থেকেই মুসল্লিরা যাতে ইজতেমা ময়দানে নির্ধারিত খিত্তায় অবস্থান নিতে পারেন,সে ব্যবস্থাও দ্রুত গতিতে এগিয়ে চলছে।
ইজতেমা উপলক্ষে ময়দানে হাজার হাজার স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র,শিক্ষক ও ধর্মপ্রাণ মুসল্লিরা স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন। ১৬০ একর আয়তনের বিশাল ময়দানে চটের শামিয়ানা টানাতে তারা দিনরাত কাজ করে যাচ্ছেন।
আয়োজক কমিটির সদস্য মাহফুজুল ইসলাম জানান,৩২টি জেলার মুসল্লিরা প্রথম পর্বের ইজতেমায় আসবেন। তারা অবস্থান করবেন ৪০টি খিত্তায়। খিত্তা নম্বরসহ জেলাগুলো হলোথ গাজীপুর (১-২),ঢাকা (৩-১২), সিরাজগঞ্জ (১৩),ফরিদপুর (১৪),নরসিংদী (১৫),কিশোরগঞ্জ (১৬),রাজবাড়ী (১৭),শরীয়তপুর (১৮), নাটোর (১৯),শেরপুর (২০),দিনাজপুর (২১),হবিগঞ্জ (২২),রংপুর (২৩), লালমনিরহাট (২৪),গাইবান্ধা (২৫),জয়পুরহাট (২৬),রাজশাহী (২৭),সিলেট (২৮), চাঁদপুর (২৯), ফেনী (৩০), চট্টগ্রাম (৩১),বান্দরবান,খাগড়াছড়ি ও রাঙামাটি (৩২),বাগেরহাট (৩৩),কুষ্টিয়া (৩৪),নড়াইল (৩৫),চুয়াডাঙ্গা (৩৬), যশোর (৩৭),ভোলা (৩৮),বরগুনা (৩৯) ও ঝালকাঠি (৪০)।
বিদেশি মেহমানদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি অতিথিদের জন্য লোহার পাইপ ও টিন দিয়ে বিশেষ তাঁবু তৈরি করা হচ্ছে। তাঁবুগুলো উন্নত প্রযুক্তির মাধ্যমে আরও আরামপ্রদ করে তোলা হবে বলে খাদেমরা জানিয়েছেন।
আগের দোতলা পাকা টয়লেটগুলো তিন তলা করা হচ্ছে। নতুন করে আরও তিনটি তিন তলা টয়লেট তৈরির কাজ চলছে। মুসল্লিদের অবাধ চলাচলের জন্য তুরাগ নদে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যদের ৮টি পন্টুন সেতু তৈরির কাজ শেষ পর্যায়ে।
মুসল্লিদের যাতায়াতের জন্য থাকবে বিশেষ ট্রেন ও বিআরটিসির বিশেষ বাস সার্ভিস।
গাজীপুর জেলা পুলিশ সুপার আবদুল বাতেন বলেন,সেনাবাহিনী,র্যা ব,পুলিশ, আনসার ও সাদা পোশাকে কয়েক হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
মঙ্গলবার বিশ্ব ইজতেমা, প্রস্তুতি শেষ পর্যায়ে
তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্যায়ের প্রস্তুতি শেষ পর্যয়ে। আগামী ২৪ জানুয়ারি মঙ্গলবার ইজতেমা শুরু হচ্ছে। আয়োজক কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন জানিয়েছেন,ইজতেমা শুরু হওয়ার দুই দিন আগে প্রস্তুতি কাজ শেষ হওয়ার টার্গেট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান মঙ্গলবার (৩ নভেম্বর) সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।
বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ নিয়ে রুলের শুনানি মঙ্গলবার
বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে জারি করা রুলের শুনানি হবে আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর)।
মঙ্গলবার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় ও বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন। অন্যদিকে, জামায়াত আমির দলটির দুটি পৃথক কর্মসূচিতে যোগ দেবেন।
কম্বোডিয়ায় আটক ৩০ বাংলাদেশির মুক্তি, দেশে ফিরছেন মঙ্গলবার
কম্বোডিয়ার অভিবাসন পুলিশের বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন ৩০ বাংলাদেশি নাগরিক। সব প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২০ অক্টোবর) দেশে ফেরার কথা রয়েছে তাঁদের। এদিন দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের পৌঁছানোর কথা রয়েছে।
মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
















