কুমিল্লার দেবিদ্বারে হিন্দুদের সেবাশ্রমের পাশের একটি টিনশেড ঘরে আগুন দেয়ায় থানা ঘেরাওসহ বিক্ষোভ প্রদর্শন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সন্ধ্যায় উপজেলা সদরের শান্তি রোডে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ এ সেবাশ্রমের পাশের একটি ঘরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেট্রল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুন নেভাতে গিয়ে সঞ্জয় নামের এক ব্যক্তি আহত হয়েছে। এ সময় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা সদরের সকল হিন্দু সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে বিক্ষোভ নিয়ে থানা ঘোরাও এবং কুমিল্লা-সিলেট মহাসড়কে শুয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
দেবিদ্বার থানার অফিসার ইন চার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ঘটনাস্থলে নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া হামলাকারীদের অটকের আস্বাস দেয়ায় জনগণ বিক্ষোভ প্রত্যাহার করেছে।
এছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শর করেছেন।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
কুমিল্লায় থানা ঘেরাও
কুমিল্লার দেবিদ্বারে হিন্দুদের সেবাশ্রমের পাশের একটি টিনশেড ঘরে আগুন দেয়ায় থানা ঘেরাওসহ বিক্ষোভ প্রদর্শন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।