নরসিংদীর রায়পুরার গকুলনগর নামক স্থানে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
শনিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সগির মিয়া ও কবিতা বেগম।তাদের বাড়ি রায়পুরার মেঘনাঘাট গ্রামে। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
নরসিংদী হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন জানান, রায়পুরার নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে বারৈচা আসছিল। গকুলনগর নামক স্থানে পৌঁছলে ভৈরবগামী একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ নিহত এবং পাঁচজন আহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়।
[b]নরসিংদী, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
নরসিংদীতে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
নরসিংদীর রায়পুরার গকুলনগর নামক স্থানে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শনিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সগির মিয়া ও কবিতা বেগম।তাদের বাড়ি রায়পুরার মেঘনাঘাট গ্রামে।





