ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়ড়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
সোমবার সকালের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, রবিবার আলমসাধুতে মালামাল নেওয়া নিয়ে রয়েড়া গ্রাম ও স্থানীয় তামীনগর গ্রামবাসীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সকালে রয়েড়া বাজারে দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়। আহতদের ঝিনাইদহ ও শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই