বগুড়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গোকুল এলাকায় করতোয়া নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সাড়ে ৮টায় হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।  পরে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাস রোধ করে হত্যার পর ওই স্থানে লাশ ফেলে রাখা হয়েছে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) নূর আলম জানান,নিহত ব্যক্তির পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে হত্যাকান্ডের কারণ পাওয়া যাবে বলে জানান তিনি।

[b]বগুড়া, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]