পঞ্চম দফায় দেশের ৭৪টি উপজেলায় নির্বাচন সোমবার।  বগুড়ায় সদর উপজেলা পরিষদ নির্বাচন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এখানে ১২৫টি কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ। তাই নিরাপত্তা জোরদার করতে প্রশাসন ব্যাপক উদ্যোগ নিয়েছে।
সদর আসনটি খালেদা জিয়ার হওয়ায় বিএনপি প্রার্থীরা বিজয়ী হতে মরিয়া হয়ে উঠেছেন। আর আওয়ামী লীগ প্রার্থীরা বিশেষ করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়ের দ্বারপ্রান্তে পৌঁছতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সদর উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ৩ লাখ ৫৩ হাজার ৭৭১ জন ভোটার। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৬ হাজার ৪৯১ জন ও নারী ১ লাখ ৭৭ হাজার ২৮০ জন।
ডিআইও-১ অফিস সূত্র জানায়, ১২৫টি কেন্দ্রের সবগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ অফিসার, তিনজন কনস্টেবল, দুজন সশস্ত্র আনসার ও ১০ জন লাঠিহাতে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩২টি মোবাইল টিম ও ৪টি স্ট্রাইকিং ফোর্স থাকবে। এছাড়া র্যাীব, বিজিবি ও সেনা সদস্যরা টহল দেবেন।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]