মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা সীমান্তের চেছরকোনা এলাকা থেকে ৪টি গরুসহ রাজা মিয়া (১৯) নামের বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় লোকজন।
রোববার দুপুরে চেছরকোনো এলাকায় এ ঘটনা ঘটে। রাজা মিয়া ইসলামপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রাজা মিয়া কুরমা সীমান্তের চেছরকোনা এলাকায় গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় কয়েকজন ভারতীয় সীমান্ত অতিক্রম করে এসে গরুসহ তাকে ধরে নিয়ে যায়।
কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান সুলেমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]মৌলভীবাজার, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]