চট্টগ্রামের কোতোয়ালী থানার চাক্তাই এলাকায় অটোরিক্সা উল্টে মো. বাছির (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়,নিহত ব্যক্তি বাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুড়িঘর গ্রামের মালু মিয়ার ছেলে। তিনি নগরীর বাকলিয়া থানার আনন্দ সাবান ফ্যাক্টরি এলাকার শাহজাহান কলোনীতে থাকতেন।
জানা গেছে, রোববার ভোরে কোতোয়ালী থানার চাক্তাই ব্রিজ এলাকায় অটোরিকশা উল্টে গুরুতর আহত হন বাছির।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
[b]চট্টগ্রাম,১৬মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
চট্টগ্রামের কোতোয়ালী থানার চাক্তাই এলাকায় অটোরিক্সা উল্টে মো. বাছির (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়,নিহত ব্যক্তি বাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুড়িঘর গ্রামের মালু মিয়ার ছেলে। তিনি নগরীর বাকলিয়া থানার আনন্দ সাবান ফ্যাক্টরি





