ঝিনাইদহে অভিযান চালিয়ে জামায়াতের ৫ কর্মীসহ বিভিন্ন মামলার ২৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-হরিণাকুণ্ডু উপজেলার জামায়াতকর্মী শফিউদ্দিন (৪৫),আব্দুল বারী (৪৫),শিবিরকর্মী মাসুদ মালিতা (২৪),ইদ্রিস আলী (২৬) ও মাসুম বিল্লাহ (১৮)। অন্যদের পরিচয় জানা যায়নি।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান,নাশকতা মোকাবিলায় জেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে সকালে বিভিন্ন মামলার ৫ জামায়াতকর্মীসহ ২৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা,ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
ঝিনাইদহে বিশেষ অভিযান, গ্রেফতার ২৪
ঝিনাইদহে অভিযান চালিয়ে জামায়াতের ৫ কর্মীসহ বিভিন্ন মামলার ২৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়





