রাজধানীর সবুজবাগের পর এবার তুরাগে রানা নামে এক বিকাশ কর্মীর কাছ থেকে ছুড়িকাঘাত করে ২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার আনুমানিক দুপুর ১২টায় তুরাগ থানাধীন নলভোগ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
তুরাগ থানার এসআই তবারক হোসেন জানান, 'রোববার দুপুর ১২টার দিকে তুরাগ থানাধীন নলভোগ এলাকার মসজিদ সংলগ্ন রাস্তার সামনে দু’টি মোটরবাইকে করে চার যুবক এসে প্রথমে রানাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে তার সাথে থাকা বিকাশের প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।'
তুরাগ থানার ডিইউটি অফিসার জানান, এ ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]