চট্টগ্রামের পটিয়ায় পুলিশ-বিজিবি ও স্থানীয় জনতার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় দুই সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পটিয়া বাস ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। বর্তমানে ঐ এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে। সংর্ঘষ চলাকালে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়া বাস ষ্টেশন এলাকায় সকালে ইউনিক পরিবহনের একটি বাস বিজিবি সদস্যদের বহনকারী একটি গাড়িকে (গাড়ী নং- চট্ট-মেট্টো-ঠ-১১-০২২৮) ওভারটেক করা নিয়ে বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে বিজিবি সদস্যরা গাড়ী থামিয়ে ইউনিক গাড়ীর ড্রাইভার সহিবুর রহমান ও হেলপার আনোয়ারকে বেধড়ক পিটিয়ে আহত করে। এতে হেলপার আনোয়ার রক্তাক্ত জখম হলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়ে।
পরে স্থানীয় জনতার সাথে বিজিবি ও পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। এসময় পুলিশ ৪ রাউন্ড ফাকা গুলি করে।
ঘটনার সময় পুলিশের বেধড়ক লাঠি পেটায় সংবাদ সংগ্রহ ও ছবি তোলার সময় দৈনিক আলোকিত বাংলাদেশ-এর পটিয়া প্রতিনিধি শফিউল আজম ও পূর্বদেশ প্রতিনিধি রবিউল হোসেনসহ কমপক্ষে ২০জন আহত হয়।
আহত ইউনিক গাড়ীর ড্রাইভার ও হেলপারকে পটিয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাড়ী ওভারটেক করা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে বিজিবি সদস্যরা ড্রাইভার ও হেলপারকে পিটিয়ে আহত করে। এতে বাস শ্রমিকরা উত্তেজিত হয়ে আরাকান সড়ক বন্ধ করে দেয়। তারা বিজিবি সদস্যদের উপর আক্রমণ চালালে পুলিশ বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে।
বাস শ্রমিক নেতা মো.আলী অবিলম্বে বাস শ্রমিকদের উপর হামলার তদন্ত করে বিজিবি সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
তাছাড়া তারা পরিবহন শ্রমিকদের জরুরী সভা ডেকেছেন। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
চট্টগ্রামে পুলিশ বিজিবি ও জনতা ত্রিমুখী সংঘর্ষে আহত ২০
চট্টগ্রামের পটিয়ায় পুলিশ-বিজিবি ও স্থানীয় জনতার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় দুই সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পটিয়া বাস ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পুলিশের দুই সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।
দুর্গাপূজার নিরাপত্তায় গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
মহেশপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্বাবলম্বী করে গড়ে তুলতে সীমান্তের ২০ যুবক-যুবতীকে বিজিবির প্রশিক্ষণ
সীমান্তবর্তী এলাকার বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর ব্যবস্থাপনায় গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ২০ জন বেকার যুবক-যুবতী এ প্রশিক্ষণে অংশ নেন।
















