ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল গাফফার বিশ্বাসকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে জেলা শহরের আরাপপুরের উকিলপাড়ায় এ ঘটনা ঘটে।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ও মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। জেলা বাস-মিনিবাস শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন গাফফার।
জানা গেছে, আরাপপুরের উকিলপাড়ায় দুর্বৃত্তরা গাফফারকে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে যায়। জেলা সদর হাসপাতালে গাফফারকে দ্রুত নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিকাল ৩টার দিকে জানাজা শেষে গাফফারের লাশ নিয়ে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের হামদাহ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহ জেলা শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার জেলার ৬টি উপজেলায় হরতালের আহবান করা হয়েছে।
শ্রমিক সংগঠনগুলোর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। গাফফারের হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। সকাল ৯টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাক দেয় তারা। এ উপলক্ষে তারা রাস্তায় বিক্ষোভ করতে থাকে। এসময় ২টি বাস ও ৪টি ইজিবাইক ভাংচুর করে তারা।
ধর্মঘটে ঝিনাইদহের সঙ্গে সব রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়। হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত সব রুটে যান চলাচল বন্ধ থাকবে বলে জানান বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল বিশ্বাস।
গাফফার হত্যার জের ধরে ঝিনাইদহে বিবদমান বাস শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
উত্তাল ঝিনাইদহে মঙ্গলবার হরতাল
ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল গাফফার বিশ্বাসকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে জেলা শহরের আরাপপুরের উকিলপাড়ায় এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট





