চুয়াডাঙ্গায় সীমান্তে অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় কীটনাশকসহ প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি।
সোমবার ভোরে দামুড়হুদার জাহাজপোতা সীমান্তে এ মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে মুন্সীপুর ক্যাম্পের কমান্ডার নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ জাহাজপোতা সীমান্তের ৯৪ নম্বর মেইন পিলারের কাছে একটি কলাবাগানে অপেক্ষায় ছিলেন। এ সময় ৬-৭ জন চোরাচালানী ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় চ্যালেঞ্জ করলে তারা ৬টি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে এ সমস্ত মালামাল উদ্ধার করা হয়।
মালামালগুলি সকাল ১০ টায় দর্শনা কাস্টমস গুদামে জমা দেওয়া হবে বলে জানা গেছে।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]