কৌশলগত কারণে আপাতত র‌্যাব বাড়তি কোনো কাজ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে যখনই প্রয়োজন হবে, তখনই সরকার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবকে ব্যবহার করা হবে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য, বাজার নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার বলেন, আইনে যেভাবে বলা আছে, র‌্যাব সেভাবেই তার দায়িত্ব পালন করবে। রমজানের সময় প্রতি বছর যেভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়, এবারও একইভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি।
র‌্যাবের মুখপাত্র এটিএম হাবিবুর রহমান সোমবার সন্ধ্যায় জানিয়েছিলেন,র‌্যাব মৌলিক সাতটি কাজের বাইরে এখন থেকে আর কোনো কাজ করবে না।
[b]ঢাকা,২৭মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]