বগুড়ার শাজাহানপুরের ওমরদীঘি এলাকায় দুই পায়ের রগকাটা এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের পার্শ্বে একটি গাছে ঝুলন্ত মৃতদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে শাজাহানপুর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। গায়ের রং শ্যামলা, পড়নে একটি হাফপ্যান্ট ও গায়ে ফুল শার্ট আছে। স্থানীয়রা জানায়, মৃতদেহটি ওই এলাকার মধ্যে কেউ নয়।
শাজাহানপুর থানার এসআই আব্দুর রহিম জানান, বুধবার রাতে যেকোন সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রেখে যায় বলে ধারণা করা যাচ্ছে।
বগুড়া,২০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
শ্রেণীহীন
বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়ার শাজাহানপুরের ওমরদীঘি এলাকায় দুই পায়ের রগকাটা এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের





