[b]ঠাকুরগাঁও:[/b] জেলার রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে।
আটক গরু ব্যবসায়ীর নাম ফজর আলী (৩৫)। তিনি হরিপুর উপজেলার গেদুড়া গ্রামের মৃত ইউসুফ মুন্সীর ছেলে।
জিবি ও স্থানীয় সূত্রমতে ফজর আলী জগদল সীমান্তের ৩৭৪/৩ আর সাব পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় ভারতীয় ১২১ কুকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। এসময় তার সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
ঠাকুরগাঁও-৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কামাল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধরে নিয়ে যাওয়া বাংলাদেশীকে ফিরিয়ে আনতে বেলা সাড়ে এগারটা থেকে পতাকা বৈঠক চলছে। আটক বাংলাদেশিকে ফেরৎ পাবার ব্যাপারে সমঝোতা হতে পারে বলে জানান তিনি।