অপরাধীদের কোন দল কিংবা পরিচয় নেই। তাদের পরিচয় একটাই তারা অপরাধী। তাদের আইনের আওতায় আসতেই হবে। হামলার ঘটনায় যাদের নাম এসেছে তারা যদি দোষী হলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার বিকেলে সাভার মডেল থানা পরিদর্শন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পুলিশের মহা-পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার (আইজিপি) এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘পুলিশের দায়িত্ব অপরাধীদের গ্রেফতার করা। আইনের আলোকে যারা অপরাধী তাদের গ্রেফতার করা হবে।’
এর আগে তিনি সাভার মডেল থানার বিভিন্ন উন্নয়নমূলকম কর্মকাণ্ড ঘুরে দেখেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর প্রদান করেন।
[b]ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]