প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় শ্রেনী থেকে দ্বিতীয় শ্রেনীতে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার) সকালে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত স্কুল পুড়িয়েছে এবং শিক্ষা-প্রতিষ্ঠানে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নষ্ট করেছে। তিনি শিক্ষার উন্নয়নে বিত্তশালীদের আরও আন্তরিকতার সাথে এগিয়ে আসারও আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার দেশে শিক্ষা বিকাশে শতভাব আন্তরিক এবং সেলক্ষ্যেই এরইমধ্যে ডিগ্রি পর্যন্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এ সময় তিনি স্বপ্রণোদিত হয়ে স্কুল ফান্ড তৈরিরও তাগিদ দেন।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
প্রাথমিক শিক্ষকদের ২য় শ্রেনীর মর্যাদা দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় শ্রেনী থেকে দ্বিতীয় শ্রেনীতে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার) সকালে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন





