সমগ্র দক্ষিণাঞ্চলের জাতীয় দাবি বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ব্যাপারে সরকারের নীতিনির্ধারণী পর্যায় ও প্রধানমন্ত্রীর কাছে আরজি জানাবেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মজয়ন্তি উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে ৩ দিনের রবীন্দ্র জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধনকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
নারায়ণগঞ্জের ঘটনার উল্লেখ করে মন্ত্রী বলেন, ৭ খুনের সাথে সন্দেহভাজন জড়িত সকলকে ইতিমধ্যে প্রশাসন নিজের আয়ত্তে নিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকার আর খালেদা জিয়া সরকার এক নয়, খালেদা জিয়া প্রশাসন দিয়ে কিবরিয়া হত্যা, শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, আহসান উল্লাহ মাস্টারসহ বিভিন্ন হত্যা করিয়েছেন।
উনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অপরাধ সংঘটিত করেছেন ও খুনিদের মন্ত্রিপরিষদের ছাতার তলে রেখেছিলেন। আর শেখ হাসিনা অপরাধ সংঘটিত হলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, সে লে. কর্নেলই হোক আর সিপাহী হোক। অথবা কোনো নেতা বা এমপি হোক, অপরাধ করলেই তাকে কারাগারে যেতে হবে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে শুরু হলো ৩ দিনব্যাপী আলোচনা সভা, গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জাতীয় দাবি : তথ্যমন্ত্রী