ঢাকা-চট্টগ্রাম মাহাসড়কের কুমিল্লায় প্রায় ২০ কি.মি যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোরে মহাসড়কের দাউদকান্দির রায়পুর এলাকায় মাল বোঝাই ২টি কাভার্ডভ্যানের সংঘর্ষ হলে সড়কে যান চলাল বন্ধ হয়ে যায়।
দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রইচ উদ্দিন জানান, ভোর রাতে মহাসড়কের দাউদকান্দির রায়পুর এলাকায় ২টি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় এ ঘটনায় মহাসড়কের ইলিয়টগঞ্জ থেকে দাউদকান্দির গাজিপুর পর্যন্ত সড়কের দু’পাশে অন্তত ২০ কি.মি যানজটের সৃষ্টি হয়।    
সকালে গাড়ি ২টি মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হলে যান চলাচল শুরু হয়। যানজট নিরসনের লক্ষ্যে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
[b]কুমিল্লা, ১৪মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]