খুলনায় দীঘলিয়া ফুলবাড়ি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে ওই কেন্দ্রে সকাল ১০টা থেকে আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে।
পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম খানের (দোয়াত-কলম) পক্ষে বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় নেতাকর্মী-সমর্থকরা মিছিল বের করে। মিছিলে বাধা দিলে উভয়পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।
খানজাহান আলী থানার ওসি শহিদুল আলম জানান, মিছিল বের করা নিয়ে পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এই কেন্দ্রে আবারও ভোটগ্রহণ শুরু হয়েছে।
[b]খুলনা, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
খুলনায় আ.লীগ-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
খুলনায় দীঘলিয়া ফুলবাড়ি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে ওই কেন্দ্রে সকাল ১০টা থেকে আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে
খুলনায় ১১ দলের লংমার্চ বহর লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছোটাছুটি
খুলনার ফুলবাড়ীগেট এলাকায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে চার-পাঁচটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়িবহরের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও লংমার্চকে স্বাগত জানাতে জড়ো হওয়া নারী-পুরুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন।
১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা লংমার্চের উদ্বোধন
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় শুরু হওয়া এ সমাবেশে জোটের বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নিয়েছে। সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন।
খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌঁছান তিনি।
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দরের জেটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ
সাত দফা দাবি আদায়ে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়ামুখী লংমার্চ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচিতে প্রায় এক হাজার গাড়ির বহর অংশ নেবে। লংমার্চ শেষে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
















