[b]ঢাকা:[/b] নবম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী বলেছেন, দশম জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হচ্ছি কি না তা আমি জানি না। বৃহস্পতিবার সংসদ ভবনে স্পিকারের কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
দশম জাতীয় সংসদে আপনি স্পিকার থাকছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিধান রয়েছে।
তার আগে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে নির্বাচন হবে কি না সেটিও একটি বিষয়। যেহেতু আমি নির্বাচিত সংসদ সদস্য না তাই এ বিষয়ে বলতে পারছি না।
তাছাড়া পার্টির সিদ্ধান্তের একটা বিষয় আছে। তিনি বলেন, অনেকে লিখছে আগামীতে আমি স্পিকার হচ্ছি। আমি আসলে জানি না স্পিকার থাকবো কি না।
কারণ একবার স্পিকার থাকলে আবারও স্পিকার হতে হবে এমন কোনো কথা নেই। দশম জাতীয় সংসদে নির্বাচিত যেসব সদস্য শপথ নেননি তাদেরকে শপথ নিতে কোনো সময়সীমা বেধে দেওয়া হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, সময় বেধে দেওয়ার সুযোগ নেই।
সংবিধানে আছে ৩০ দিনের মধ্যে শপথ হতে হবে। কবে নাগাদ আগামী সংসদের অধিবেশন বসতে পারে এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, সরকার গঠনের পর (সংসদ অধিবেশন বসবে)। মিনিমাম ১৫ দিনের একটা নোটিশ তো দিতে হবে।
নবম ও দশম সংসদের মোট ৬৩৯ সদস্যই ২৪ জানুয়ারি পর্যন্ত সংসদ সদস্য থাকবেন কি না এমন প্রশ্নের উত্তরের তিনি বলেন, এটা আইনি ব্যাখ্যার বিষয়। একেক জন একেক ভাবে ব্যাখ্যা দিতে পারেন। আমি সেদিকে যেতে চাইনা।
৬৩৯ জন সংসদ সদস্যের বিদ্যমান রীতি অনুযায়ী সম্মানীসহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টা দেখতে হবে।
নবম সংসদের প্রধান বিরোধী দল বিএনপি দশম জাতীয় সংসদে নেই, এ বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, (নবম সংসদের পর) একটা নির্বাচন তো হয়ে গেল। এখন দশম সংসদের চিত্র তো একটু ভিন্ন হতেই পারে।
শ্রেণীহীন
স্পিকার হচ্ছি কি না জানি না: ড. শিরীন
নবম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী বলেছেন, দশম জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হচ্ছি কি না তা আমি জানি না। বৃহস্পতিবার সংসদ ভবনে স্পিকারের কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।





