পুলিশ ও বিজিবি’র গাড়ির সংঘর্ষে ৪ পুলিশ ও ২ বিজিবি সদস্য আহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৫টায় কুড়িগ্রাম সার্কিট হাউজের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর আহত ১ বিজিবি সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাতেন বলেন, সার্কিট হাউজের সামনে পুলিশ লাইনের একটি গাড়ি মোড় নিতে গেলে ৪৫ বিজিবি’র একটি গাড়ির সঙ্গে আঘাত লাগে। তখন পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গাড়িতে থাকা পুলিশের ৪ সদস্য ও বিজিবি’র ২ সদস্য গুরুতর আহত হন।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
পুলিশ-বিজিবি গাড়ির সংঘর্ষ, আহত ৬
পুলিশ ও বিজিবি’র গাড়ির সংঘর্ষে ৪ পুলিশ ও ২ বিজিবি সদস্য আহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৫টায় কুড়িগ্রাম সার্কিট হাউজের সামনে এ ঘটনা ঘটে





