কিশোরগঞ্জের পর এবার বগুড়ার আদমদিঘিতে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের ভল্ট থেকে ৩২ লাখ ৫২ হাজার টাকা চুরি হয়েছে। এ ঘটনায় ব্যাংকের নিরাপত্তারক্ষীসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবদ চলছে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামস উদ্দীন শরীফ জানিয়েছেন, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ করার সময় ভল্টে ৩২ লাখ ৫২ হাজার টাকা তিনি রেখে যান।
শনিবার আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত মহিলা আসনের এমপিদের টাকা জমা দেয়ার জন্য ব্যাংক খোলা ছিল। বিকেলে ব্যাংক বন্ধ করতে গেলে তিনি সুড়ঙ্গ পথ দেখতে পান।
তিনি আরো বলেন, ব্যাংকের পেছনের দেয়াল ভেঙ্গে সুড়ঙ্গ খুঁড়ে গ্যাস মেশিন দিয়ে ভল্ট কেটে টাকাগুলো নিয়ে গেছে।
২৬ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা শহরের রথখলা এলাকায় সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট হয়।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বগুড়ায় সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের টাকা চুরি
কিশোরগঞ্জের পর এবার বগুড়ার আদমদিঘিতে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের ভল্ট থেকে ৩২ লাখ ৫২ হাজার টাকা চুরি হয়েছে। এ ঘটনায় ব্যাংকের নিরাপত্তারক্ষীসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবদ চলছে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামস উদ্দীন শরীফ জানিয়েছেন





