টাঙ্গাইলের ঘাটাইলে শীতকালীন মহরা চলাকালে মর্টার শেল বিস্ফোরণে সেনা ও বিজিবির পাঁচজন সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে ঘাটাইল সেনানিবাসের আওতাধীন মাইধারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মাইধারচালা এলাকায় ফায়ারিং প্রশিক্ষণ রেঞ্জে দুপুরে মর্টার শেলের বিস্ফোরণ ঘটে। এ সময় সেনাবাহিনীর দুজন এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনজন সদস্য নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৪ জন প্রশিক্ষণার্থী।
নিহত দুই সেনা সদস্য হলেন মঞ্জু ও পারভেজ। আর বিজিবির তিন নিহত সদস্য হলেন সুফিয়ান, একরামুল ও মোহাম্মদ আলী। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।[b]
ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি[/b]
শ্রেণীহীন
মর্টার শেল বিস্ফোরণে দুই সেনা ও তিন বিজিবি সদস্য নিহত
টাঙ্গাইলের ঘাটাইলে সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে আজ বুধবার দুপুরে মর্টার শেল বিস্ফোরণে দুই সেনা সদস্য ও তিন বিজিবি সদস্য নিহত হয়েছেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।





